১৮ নভেম্বর ২০০৩। রাত সবে ১২টার ঘর পেরিয়েছে। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর গ্রামের শীলপাড়ার একটি ঘরে হঠাৎ দেখা গেল আগুনের ফুলকি। মুহূর্তেই সেই আগুন ছড়িয়ে পড়লো পুরো ঘরে। আগুনের তাপ গায়ে লাগলে সেই ঘরে থাকা ১১ জন মানুষ জেগে ওঠে চিৎকার করে। দরজা ধরে ধাক্কালো তারা, দরজা নড়ে না। আগুন যারা দিয়েছে, আগেই বাইরে থেকে দরজা তারা বন্ধ করে দিয়েছিল। ১১টি মানুষ একটি জানালা ধরে অনেক চেষ্টা করল, জানালা নড়ে না। বাইরে বেরুনোর সব পথ বন্ধ।
চামড়া পুড়ে অনেক আগেই ছাই, তবু শুধু প্রাণটুকু বাঁচানোর জন্য জীবনের শেষ কয়েকটি ঘন্টা যুদ্ধ করল ১১টি প্রাণ – ৭১ বছর বয়সী দেবেন্দ্র শীল, ৭০ বছর বয়সী বৃদ্ধ তেজেন্দ্র শীল, ৬০ বছরের বকুল বালা শীল, ৪২ বছরের অনিল শীল, গৃহবধূ স্মৃতি রানী শীল, অনিলের অষ্টম শ্রেণী পড়ুয়া মেয়ে রুমি শীল, ৭ বছর বয়সী সুনিয়া শীল, ৪ দিনের নবজাতক শিশু কার্তিক ও শচীন্দ্র শীলের নববিবাহিত মেয়ে বাবুটি শীল (২৫), দশম শ্রেণীর ছাত্রী প্রসাদী শীল, নবম শ্রেণীর ছাত্রী অ্যানি শীল। পুলিশ এসে ১০টি লাশ, আসলে পুড়ে যাওয়া এক ১০টি মাংসপিণ্ড, উদ্ধার করল সকালে। ৪ দিনের নবজাতক কার্তিকের ছোট্ট শরীরটা আর খুঁজে পাওয়া যায়নি।দুর্বৃত্তদের ভাষায় ‘হিন্দু’। অর্থ লুট করতে আসেনি। সম্পদ লুটে নিতে আসেনি। এসেছিল মানুষের প্রাণ কেড়ে নিতে। ওদের ভাষায় ‘হিন্দু মারতে’।ওপর থেকে লাফ দিয়ে একজন আহত হয়ে বেঁচে রয়েছেন দুঃসহ স্মৃতি বহন করার জন্য। তাঁকেও পালিয়ে অন্যত্র চলে যেতে হয়েছে বাঁচার তাগিদে। সবাই জানে, কারা করেছে। কে ইন্ধন দিয়েছে হিন্দু মারার। কেস হয়েছে। বিচার হয়নি। চারদলীয় জোটের প্রভাবশালী নেতা ওই এলাকার ভাগ্যবিধাতা। কে তাদের বিচার করবে?পরে অনেক চেষ্টা তদবির করে একটি মামলা হয়েছে বটে, সেই মামলা চলছেই বছরের পর বছর। তদন্ত হয়, কিন্তু পুলিশের রিপোর্টে কিছুই হয় না। আবার তদন্ত হয়, আবার সেই একই ফলাফল। কিছুদিন আগে আদালত আবার তদন্তের নির্দেশ দিয়েছেন বটে, তবে ওয়াকিবহাল মহল মাত্রেই জানেন, ফলাফলে নড়চড় হবে না। পুলিশের একটিবার সাহস হয়নি, হত্যার দায়ে অভিযুক্ত ব্যক্তিকে জেরা করা, আটক তো দূরের কথা। ঢাকা থেকে ড. কামাল হোসেন গিয়ে একটি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন শুধু। বিএনপি নেতা সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর চাচাতো ভাই বিএনপি নেতা আমিনুর রহমানের সম্পৃক্ততার অভিযোগ উঠলেও তদন্তে বার বার তার নাম বাদ পড়ে যায়। Read the rest of this entry »
Tags: Bangladesh, fascism, hindu, Politics, Religion, rights, terrorism






